বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে পুলিশ এসল্ট মামলায় মতিন গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৯ এপ্রিল, ২০১৮
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় পুলিশের উপর হামলা মামলার আসামী মতিন মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে উপজেলার বড়চর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মতিন মিয়া কদমতলী গ্রামের মৃত আব্দুল জলিল ওরফে কাজী মিয়ার পুত্র।
পুলিশ জানায়, সম্প্রতি মহাসড়কে সিএনজি আটকের ঘটনা নিয়ে কদমতলী এলাকায় চালকসহ স্থানীয়রা পুলিশের উপর হামলা চালায়। এ ঘটনা শায়েস্তাগঞ্জ থানার এসআই ওয়াদুদ বাদী হয়ে মতিন মিয়াসহ বেশ কয়েক জনকে আসামী করে মামলা দায়ের করেন। শায়েস্তাগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মতিন মিয়া পুলিশ এসল্ট ও একটি নারী নিযার্তন মামলার আসামী। গতকাল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com