মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ পৌরসভার হিসাব নিরীক্ষা বিষয়ক স্থায়ী কমিটির মাসিক সভা

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮
  • ৮৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে হিসাব নিরীক্ষা বিষয়ক স্থায়ী কমিটির মাসিক সভা। সংশ্লিষ্ট কমিটির সভাপতি পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পদাধিকার সদস্য হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। মেয়র বলেন হবিগঞ্জ পৌরসভা স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে তার সকল কর্মসূচী পালন করে। সকল কর্মকান্ডের স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে হিসাব নিরীক্ষা বিষয়ক স্থায়ী কমিটির কর্মকান্ডকে আরো বেগবান করতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। সভা উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, খালেদা জুয়েল, অর্পনা পাল, হিসাব রক্ষক মোঃ শাহীন মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com