বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের ১০ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মুহিবুর আটক

  • আপডেট টাইম বুধবার, ২৮ মার্চ, ২০১৮
  • ৬৭৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ১০ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মুহিবুর র‌্যাবের হাতে আটক হয়েছে। এ সময় তার সহযোগী সুইটি ও নজমুল পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে র‌্যাব-৯ এর একদল সদস্য স্থানীয় আউশকান্দি বাজারের টিটু মিয়ার বিল্ডিংয়ের তৃতীয় তলায় অভিযান চালায়। ওই বিল্ডিংয়ে মহিবুর ভাড়া থাকে। পানিউম্দা লেবু বাগানের কুখ্যাত ফেন্সি গণি মিয়ার ছেলে মহিবুর গ্রাম থেকে বিতাড়িত বহুদিন ধরে আউশকান্দি বাজারে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। এখান থেকে সে মাদক সাম্রাজ্য গড়ে তুলে। আউশকান্দি এলাকার কিছু লোকের সহযোগীতায় নিরাপদেই চলছিল তার অবৈধ ব্যবসা। সচেতন মহলের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে এরা স্বামী-স্ত্রী ব্যবসা ও চাকুরী করে বলে জানায়। প্রায় দু’মাস পূর্বে মুহিবুরের বাবা ফেন্সি গণি বিপুল ইয়াবাসহ ধরা পড়ে। মুহিবুর ইতিমধ্যে তার নিজস্ব বাহিনীর মাধ্যমে হবিগঞ্জ-সিলেটের বিভিন্ন জাগায় ইয়াবা সরবরাহ করে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com