বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের দুর্ধর্ষ ডাকাত আফাজ পুলিশের খাঁচায় গুলিসহ ৩টি পাইপগান উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২৬ মার্চ, ২০১৮
  • ৫৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আন্তঃবিভাগ ডাকাত দলের সদস্য নবীগঞ্জের দুর্ধর্ষ ডাকাত আফাজ মিয়া (৪২)কে পুলিশ অস্ত্রসহ গ্রেফতার করেছে। গত শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার পারকুল গ্রাম তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের সঞ্জব উল্লার পুত্র। পুলিশ ঘরে তল্লাসী চালিয়ে ৩টি পাইপগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশ সুত্রে জানা যায়, দুর্ধর্ষ ডাকাত আফাজের বিরুদ্ধে ইতিপূর্বে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমানের নেতৃত্বে থানার এস.আই এমরান হোসেন, বালাগঞ্জ থানার এস.আই মুহিবুর রহমান, অপু কুমার দাশ, ওসমানী নগর থানার এস.আই ফরিদ আহমেদসহ পুলিশ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে অভিযান চালায়। এ সময় আফাজকে তার ঘর থেকে গ্রেফতার করা হয়। এসময় তার ঘরে তল্লাসী চালিয়ে পুলিশ ৩টি পাইপগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে গতকাল রবিবার রাতে থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com