বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিকেজিসি’র দখলকৃত পুকুরটি উদ্ধারের নির্দেশ দিলেন ডিসি

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বি.কে.জি.সি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরনো পুকুরটি উদ্ধারের নির্দেশ দিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি সংশ্লিষ্ট পুকুরটি সরেজমিন পরিদর্শন শেষে এ্যসিল্যান্ডকে এই নির্দেশ দেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক সরকারী পুকুরটি অন্যের দখলে দেখে হতবাক হন। সেই সঙ্গে আইনজীবি কর্তৃক এখনও পুকুরটিতে মাটি ভরাটের কাজ চলায় আরও হতভম্ব হন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করে দুয়েক দিনের মধ্যে পুকুরটি দখলে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ্যাসিল্যান্ডকে বলেন। এজন্য আইন শৃংখলা বাহিনীর সহযোগিতারও আশ্বাস দেন। এছাড়া স্কুল কর্তৃপক্ষের সরকারী সম্পত্তি রক্ষায় আরও বেশী যতœবান হতে পরামর্শ দেন। তিনি বলেন, যত শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি সরকারী সম্পত্তি দখল করুক না কেন তা উদ্ধারে সর্বশক্তি নিয়োগ করা হবে। তিনি সংশ্লিস্ট স্কুলের অভ্যন্তরে অবস্থিত পুরাতন স্টাফ কোয়ার্টারের অকেজো বিল্ডিংগুলোর আশপাশ এলাকার জঙ্গল দ্রুত পরিস্কার করে পরিচ্ছন্ন পরিবেশে ছাত্রীদের লেখাপড়া চালানোর সুযোগ করে দিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমিনা বেগমকে নির্দেশ দেন। এ এসময় তার সাথে ছিলেন, এডিসি (রাজস্ব) মোঃ সফিউল আলম, প্রধান শিক্ষিকা আমিনা বেগম, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি সমাজসেবক রফিকুল হাসান চৌধুরী তুহিন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com