বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের প্রবীণ সাংবাদিক আজাদের মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম বুধবার, ২১ মার্চ, ২০১৮
  • ৮৪৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার প্রবীণ সাংবাদিক আব্দুল হাই আজাদের ৭ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার বাদ এশা সাংবাদিক আজাদের নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে মৃত্যু বার্ষিকী পালন করা হয়। আব্দুল হাই আজাদ দৈনিক বাংলা বাজার পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান ছিলেন। একাধারে তিনি শিক্ষক, কবি ও লন্ডন প্রবাসী সমাজসেবক ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলে আব্দুল হাই আজাদের আব্দুল আজিজ ও আব্দুল মান্নান, বোন গজনাইপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান (৩) সাফিয়া ইয়াছমিন, সাংবাদিক ছনি চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত দোয়া মাহফিলে মোনাজাত করেন কায়স্থগ্রাম জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী আব্দুল বাছিত। সাংবাদিক আব্দুল হাই আজাদ ২০১২ সালের ২০মার্চ লন্ডনে শেষ নিঃশ^াস ত্যাগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com