বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে বিউটি হত্যার মামলার ২ আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ২১ মার্চ, ২০১৮
  • ৬৭৮ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ ব্রাহ্মনডুরা ইউনিয়নের পুরাইকলা বাজার সংলগ্ন হাওর থেকে বিউটি আক্তার (১৬) এর ধর্ষণের খুনের মামলার আসামী মহিলা ওয়ার্ডের সদস্য কলম চাঁন আবুনি (৪৫) ও মোঃ ইসমাইল (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বিউটির পিতা সাঈদ মিয়া রবিবার রাতে শায়েস্তাগঞ্জ থানায় মামলা করেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮ টায় শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমানের নেতৃত্বে এসআই জাকির হোসেনসহ একদল পুলিশ ব্রাহ্মনডুরা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করে পুলিশ। জানা যায়, গত শনিবার সকাল ১১টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাইকলা বাজার সংলগ্ন বিল থেকে ৯ম শ্রেণীর ছাত্রী বিউটির লাশ উদ্ধার করে পুলিশ। বিউটির পরিবারের দাবী বিউটি ধর্ষণের পর নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। রবিবার বিকেলে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েক জনকে আসামী করে এ হত্যা মামলাটি দায়ের করেন নিহতের পিতা সাঈদ মিয়া। আসামী কলম চাঁন ব্রাহ্মনডুরা গ্রামের মৃত মলাই মিয়ার স্ত্রী ও ইসমাইল মৃত সোয়াব আলির ছেলে। শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেেিত পুলিশ আসামীদের  ধরতে তৎপর রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com