বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শেখ হাসিনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ৮৭২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছে মন্ত্রীসভা। সিঙ্গাপুরভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য স্টাটিস্টিকস ইন্টারন্যাশনাল’ এর জরিপে তিনি বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সোমবার সকালে নিজ কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার পর এটাকে সরকারের অর্জন হিসেবে মন্তব্য করেন। উন্নয়নশীল দেশ হিসেবে সরকারের এই অর্জন জনগণকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। সরকারের অর্জনে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, তারা আস্থা রেখেছে বলেই অর্জন সম্ভব হয়েছে।
তবে বাংলাদেশের এই অর্জন অনেক অগেই সম্ভব হতো বলে মনে করেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই তিনি বলেন, ’৭৫ এর ১৫ আগস্ট না এলে বাংলাদেশ আরো আগেই লক্ষ্য অর্জন করতে পারত। সূত্র : যমুনা টিভি, চ্যানেল আই

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com