বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু

বানিয়াচঙ্গের ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষাবৃত্তি বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ৬২৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ে ১১৮ জন শিক্ষার্থীর মাঝে ডাঃ এ রসুল সাইক্লোন শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট সরকারী কলেজের উপাধ্যক্ষ মোঃ হারুন মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবীব মানিক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের চেয়ারম্যান, কবি ও গবেষক ইংল্যান্ড প্রবাসী তাবেদার রসুল বকুল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, মুরাদপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি তজমুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, এডঃ আব্দুল মুকিত অপি, কবি ও গবেষক সেলিম আউয়াল, বানিয়াচং শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী। বক্তব রাখেন, আবু তাহের, সাদিকুর রহমান সাদিক, মোঃ মাসুম বিল্লাহ প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ১১৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ ১ লক্ষ ৩শ টাকা ও সার্টিফিকেট বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com