বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা

মাধবপুরে মা-সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ৫৫৭ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরের নোয়াপাড়া আল-হিকমা বিদ্যা নিকেতনে মা-সমাবেশ অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ সাদমান-জহিরের সভাপতিত্বে মা-সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা অধ্যক্ষ সাইফুল হক মিজা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি আলাউদ্দিন আল রনি, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুজন, আওয়ামীলীগ নেতা জিতু মিয়া প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজম্মকে পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তুলতে হলে শিক্ষকদের পাশাপাশি মাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার সঙ্গে সঙ্গে ধর্মীয় অনুশাসন ও নীতি-নৈতিকতা শিক্ষা দিতে হবে। কেবল মাত্র পরীক্ষায় ভাল নাম্বার পেয়ে পাস করলেই ভাল শিক্ষার্থী হওয়া যায় না, ভাল শিক্ষার্থী হতে হলে তাকে সবদিক দিয়ে শিক্ষা অর্জন করতে হয়। তাই ভবিষ্যৎ প্রজম্মকে সু-নাগরিক হিসাবে গড়ে তুলতে আমরা সকলেই কাজ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com