শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

প্রীতি ক্রিকেট ম্যাচে বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির কাছে ৭ উইকেটে পরাজিত নবীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতি

  • আপডেট টাইম শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ৫৮৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে প্রীতি ক্রিকেট ম্যাচে বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির কাছে ৭ উইকেটে পরাজিত হয়েছে নবীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতি। গতকাল শুক্রবার মিরপুর আলিফ সোবহান চৌধুরী কলেজ মাঠে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সকাল ১১টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে নবীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৪ রান করতে সক্ষম হয়। ১৪৫ রানের টার্গেটে বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতি ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৫ রান করে ৭ ইউকেটে জয় লাভ করে। পরে বিকেল ৪টায় বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল আলমের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক নিরঞ্জন সাহা নীরু, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমজাদ হোসেন ভুইয়া। বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ, মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, শামছুল হক, বাহুবল একাদশের অধিনায়ক আনোয়ার আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com