শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শায়েস্তাগঞ্জ নূরপুরে স্বল্পমূল্যে ১০ টাকা কেজিতে চাল বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮
  • ৬৬২ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ৭নং নূরপুর ইউনিয়নে দরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’- এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সুতাং বাজারে চালের ডিলার মেসার্স তোরণ এন্টারপ্রাইজে এ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নূরপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া। উদ্বোধনকালে চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়ন করতে ১০ টাকা ধরে দরিদ্র পরিবারকে চাল পৌঁছে দিতেই এ কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এ সময় উপস্থিত ছিলেন নূরপুর ট্যাক অফিসার জহিরুল ইসলাম, নূরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবু বক্কর ছিদ্দিক, মোঃ আঃ হাসিম জারুন, মোছাঃ রাবিয়া আক্তার,কামরুন নাহার মালেক, পান্না ইসহাক, দুদু মিয়া, জিতু মিয়া, তানভীর আহমেদ শফিক, আছকির মিয়া, নূরুল ইসলাম এংরাজ, মোঃ ফারুক মিয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নূরপুর ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক মোঃ আঃ হান্নান, এবং ডিলার সৈয়দ এম.এ.আর মাসুক ভান্ডারী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com