সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নেপালে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৫০

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজে থাকা ৬৭ যাত্রীর মধ্যে নিহত হয়েছে অন্তত ৫০ জন এমনটাই জানিয়েছে নেপালের সেনাবাহিনী। ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে ৭৮ আসনের উড়োজাহাজটিতে ৬৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু মেম্বার ছিলেন। ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৭ জন নারীর সঙ্গে ছিল দুই শিশু। এদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি। নেপালের ৩২ জন, মালদ্বীপের ১ জন এবং চীনের ১ জন ছিলেন বাকিদের মধ্যে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুরের দেয়া তথ্য অনুযায়ী, ৭৮ আসনের বোম্বার্ডিয়ার ড্যাশ ৮ কিউ-৪০০ মডেলের উড়োজাহাজটি স্থানীয় সময় ২:২০ মিনিটে বিধ্বস্ত হয়। এসটু-এইউজি নামে নিবন্ধিত ফ্লাইটটি ঢাকা ছেড়েছিলো দুপুর ১:৪৩ মিনিটে। দুর্ঘটনার পরপরই বিমানবন্দরটিতে সবধরণের উড়োজাহাজের ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমান বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমান থেকে ধোয়া বেরুতে এবং তাড়াহুড়া করে যাত্রীদের বিমান থেকে বেরিয়ে আসতে দেখেছেন তারা। যাত্রীদের কয়েকজন আহত হয়েছেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ত্রিভূবন বিমান বন্দরটি বন্ধ ঘোষণা করা হয়। সব ফ্লাইট বাতিল করা হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঢাকা থেকে সিভিল এভিয়েশনের দুই সদস্যের একটি তদন্ত দল আগামীকাল নেপাল যাচ্ছেন।
ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, ‘কাঠমান্ডু বিমানবন্দরে বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। আমরা ঢাকা থেকে যোগাযোগের চেষ্টা করছি। বিস্তারিত জানার চেষ্টায় আছি আমরা। তাছাড়া এয়ারলাইন্সটির ফেসবুক পেজে বিমানটির যাত্রীদের পরিচয় বিস্তারিত দেয়া হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বলেন, ওই বিমানটিতে ৭১ জন আরোহীর মধ্যে ৬৭ জন যাত্রী ছিলেন।যাত্রীদের মধ্যে অন্তত ৪০ জন বাংলাদেশি।এদের মধ্যে ২ জন শিশু ও ২৭ জন নারী ও ৩৭ জন পুরুষ ছিলেন।
বিশ্বে কাঠমান্ডু বিমান বন্দর পাহাড়ি উপত্যকায় অবস্থিত বলে খুবই ঝুঁকিপূণ। চারপাশে পাহাড় এবং মাঝখানে সমতলভূমিতে প্রায় খাড়া অবস্থায় বিমানগুলোকে অবতরণ ও উড্ডয়ন করতে হয়। ইউএস বাংলার এ বিমানটিতে ৪ জন ক্রু ছিলেন। ইউএস বাংলার মোট আটটি বিমান আছে, এর মধ্যে চারটি ড্যাশ এইট, চারটি বোয়িং। এর মধ্যে একটি ড্যাশ এইট নষ্ট থাকার কারণে কিছুদিন যাবত হ্যাঙ্গারে পড়ে রয়েছে। দেশের বিভিন্ন গন্তব্য ছাড়াও কোলকাতা, কাঠমান্ডু, ব্যাংকক, সিঙ্গাপুর, দোহা এবং মাসকট রুটে ফ্লাইট পরিচালনা করে ইউএস বাংলা। এছাড়া এপ্রিলে চীনের গুড়াংঝু শহরে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছিলো।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর বলেন, অবতরণের সময় উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। পরে বিমানটি পাশের একটি ফুটবল মাঠে ছিটকে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com