শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ হাতেনাতে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ৫০৮ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মাধবপুর উপজেলার তাজপুর গ্রামের মৃত শাহাজাহান মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৩২) ও বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের আমির হোসেনের ছেলে রুবেল মিয়া (২২)। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৫২পিস। গতকাল রোববার ভোরে অলিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গিয়াস উদ্দিন ও রুবেল মিয়া ইয়াবা বিক্রি করতে অলিপুর এলাকায় যায়। এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অলিপুর এলাকার দ্বীপন মিয়ার কলোনীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গিয়াস ও রুবেল চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা শায়েস্তাগঞ্জের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। কলোনীর মালিক দ্বীপন তাদেরকে সহযোগিতা করতেন বলে জানা গেছে। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com