শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

ইকরামে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা ॥ সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

  • আপডেট টাইম বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৮৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে আলী হোসেন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ওই গ্রামের আলী হোসেনের সাথে একই গ্রামের মৃত বজলু মিয়ার পুত্র রেজু মিয়া, রফিক মিয়া ও সালাউদ্দিনের সাথে দীর্ঘদিন যাবত বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে আলী হোসেনকে গত সোমবার দিবাগত মধ্যরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রেজু ও সালাউদ্দিন। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি আঘাত করে হত্যা করে। এ ঘটনার পর থেকে ঘাতকরা পলাতক রয়েছে। নিহত আলী হোসেন উপজেলার ইকরাম গ্রামের হুরুন আলীর পুত্র। ওসি জানান, গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ইকরাম গ্রামের পাশে আলী হোসেনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, হত্যা ক্লু উদ্ধারে সন্দেহভাজনদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি। বিকেলে পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com