বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা, সংঘর্ষ, গুলি

  • আপডেট টাইম বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের ছোড়া গুলি ও লাঠিচার্জে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৩জনকে আটক করে। গ্রেফতার আতঙ্কে গুলিবিদ্ধ বিএনপি নেতাকর্মীরা হাসপাতালে না গিয়ে প্রাইভেট চিকিৎসা গ্রহন করেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছ জানান, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সকালে বিক্ষোভ কর্মসূচি পালন করতে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হয়। শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে নেতাকর্মীরা কার্যালয়ে আসেন। কোনো উত্তেজনা বা উস্কানি ছিল না। নেতাকর্মীরা যখন দলীয় কার্যালয়ে জড়ো হচ্ছিলেন তখনই হঠাৎ পুলিশ আক্রমণ চালায়। সেই সঙ্গে নেতাকর্মীদের ওপর বিনা উস্কানিতে গুলি ছোড়ে এবং লাঠিচার্জ করে। এতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল হক ইমরান, সহ-সভাপতি জিল্লুর রহমান, সুফল মিয়াসহ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের বেশিরভাগই গুলিবিদ্ধ। এ সময় পুলিশ নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান শুরু করে। জি কে গউছ বলেন, হামলার সময় ডিবির ওসি আমাকে ক্রসফায়ারের হুমকি দিয়েছেন, আমার গায়ে হাত তুলেছেন। ওই পুলিশ কর্মকর্তা আমাকে আটক করে নিয়ে যেতে উদ্যত হয়। এ সময় শত শত নেতাকর্মী এবং সাধারণ জনগণ রাস্তায় নেমে আসলে পুলিশ আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়।
সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছের নেতৃত্বে একটি মিছিল আসে। তারা এসেই পুলিশকে ধাক্কা দেয় এবং ঔদ্ধ্যতপূর্ণ আচরণ করে। শান্ত হবার জন্য তাদের অনুরোধ জানিয়ে পুলিশ ব্যর্থ হয়। তারা দলবল নিয়ে রাস্তা এসে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ৫৪ রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে। বিক্ষুব্ধ নেতাকর্মীদের হামলায় এসআই মুসলেহ উদ্দিনসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আহতদের মধ্যে জেলা যুবদল সাধারণ সম্পাদক মিয়া মো. ইলিয়াছ, ছাত্রদল সভাপতি এমদাদু হক ইমরান, সহ-সভাপতি জিল্লুর রহমান, নুরুল হক, ইছা মিয়া, বাদশা মিয়া, আলী, আল আমিন, রাসেল, শাওন, সৈয়দ আশরাফ, মাহবুব, মুর্শেদ আলম সাজন, মোশাহিদ, খালেদ, হান্নান, জিবলু, জুয়েল, এমরান ও সুফল মিয়ার পরিচয় পাওয়া গেছে।
আটককৃতরা হলেন, পৌরসভার স্টাফ ফারুক আহমেদ, মজলিশপুর গ্রামের কাজল মিয়া নামের এক পথচারী ও অজ্ঞাত আরেক জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com