বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, জেলা সিএনজি মালিক সমিতির সাধারন সম্পাদক, মোহনপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও দৈনিক হবিগঞ্জ সমাচারের স্টাফ রিপোর্টার আজিজুল ইসলাম সজিব-এর পিতা মোঃ রফিকুল ইসলাম-এর দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কেন্দ্রীয় শাহী ঈদগাহ-এর প্রধান খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। জানাযার নামাজে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছ, সাবেক পৌর মেয়র শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সজিব আলী, হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, জেলা শ্রমিকদলের সভাপতি ইসলাম তরফদার তনু, আব্দুল মজিদ, মোঃ সামছু,  এডভোকেট মহিবুর রহমান, খাইরুল আলম চৌধুরী, অলি উল্লাহ জামে মসজিদের ইমাম আঃ রহমান প্রমুখ। জানাযার নামাজ শেষে মোহনপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com