মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস করিম আখনজীকে সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস করিম আখনজীর স্বদেশ গমন উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতি উদ্যোগে তাকে সংবর্ধনা দেয়া হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবেদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিতেন্দ্র চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হামিদুল হক আখনজী, শিক্ষক আব্দুল কাউয়ূম, মোঃ নুর মিয়া, সামছুল হক আখনজী, এনামুল হক আখনজী, এসএম সুরুজ আলী, মহিবুর রহমান উজ্জল, শাহিদ মিয়া আখনজী, ইকবাল আহমেদ, সাইফুল ইসলাম, শিপন মিয়া, সেফাজুল মিয়া, তুহিদুল হক, আশিক মিয়া, শরিফুল আখনজী, মোজাম্মিল প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশের মাটিতে বসবাস করে সাংবাদিক ফেরদৌস করিম আখনজী এলাকার মানুষের সুখ-দুঃখে সব সময় পাশে থাকছেন। তিনি সমিতির মাধ্যমে সব সময় এলাকার শিক্ষা মান্নোয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাকে এলাকবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানে সাংবাদিক ফেরদৌস করিম আখনজী বলেন, যতদিন বেঁচে থাকবো এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকবো ইনশাল্লাহ। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ সাংবাদিক ফেরদৌস করিম আখনজী ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com