রবিবার, ২৪ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় তাণ্ডব ॥ প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৭৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পূর্ব বিরোধের জের ধরে লাখাইয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত কুদ্দুছ মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। সহিংসতার আগুনে পুড়ে ছাই হয়েছে অন্তত ২০টিরও বেশী বসত ঘর। এছাড়া পুড়ে মারা গেছে গবাদিপশু, হাঁস-মোরগ ও কবুতর। এ সময় এসব পরিবারের নারী-শিশুরা ঘুমন্ত ছিল। কোনভাবে ঘর থেকে বেরিয়ে প্রাণে বেচে গেছে তারা। বসত ঘর পুড়ে যাওয়া নারী-শিশুরা সব হারিয়ে খোলা আকাশের নিচে চরম মানববেতর দিনযাপন করেছে। মঙ্গলবার মধ্যরাতে মুড়িয়াউক গ্রামে এমনই তাণ্ডব চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা ও মুড়িয়াউক গ্রামের মাসুক মিয়া তালুকদারের লোকদের মাঝে দীর্ঘদিন ধরে নির্বাচনী বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৯ ফেব্র“য়ারি সকালে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত নুরুজ্জামান মোল্লার পক্ষের কুদ্দুছ মোল্লাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার ভোররাতে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করেছে। ঘটনার পর থেকেই গ্রেফতার আতঙ্কে মাসুক মিয়া তালুকদারের পক্ষের পুরুষরা বাড়ি থেকে পালিয়ে যান।
এদিকে, মঙ্গলবার রাতে নিহত কদ্দুছ মোল্লার লাশ বাড়ি নিয়ে আসেন তার স্বজনরা। ওই রাতেই কদ্দুছ মোল্লার আত্মীয় স্বজন প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বাড়ি ঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। প্রতিপক্ষের দাবী হামলাকারীরা তাদের ঘরে থাকা টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার ও গরুছাগল নিয়ে গেছে। পরে তারা কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করে। এ সময় পরিবারের লোকজন নিজেদের শিশু সন্তানকে নিয়ে পালিয়ে গেলেও ঘরে থাকা গরু, ছাগল, হাঁস-মোরগ ও কবুতসহ গৃহপালিত পশু ও পাখি আগুনে পুড়ে মারা যায়। এছাড়া ঘরে থাকা ধান, চাল ও আসবাপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ওই পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছেন।
গতকাল বুধবার সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, প্রায় ২০/২৫টি সম্পূর্ণ পুড়ে গেছে। পুড়ে যাওয়া ঘরের ছাই থেকে ধুয়া বের হচ্ছে। সারা দিন শিশু সন্তানদের নিয়ে না খেয়ে বসে উঠানে বসে কান্নাকাটি করছেন নারীরা। অন্যদিকে শিশুরাও খাবাররে জন্য কান্নাকাটি করছে।
এ ব্যাপারে বৃদ্ধ আলেয়া খাতুন জানান, মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা যা কিছু করতে দেখেছিলাম, আজ আবার প্রতিপক্ষের লোজনের এমন তাণ্ডব দেখলাম। তারা আমাদের বাড়ি-ঘরে হামলা চালিয়েছে, সবকিছু পুড়িয়ে দিয়েছে। কোন রকমে নিজের প্রাণটা নিয়ে ঘর থেকে বের হই।
এ ব্যাপারে এক পক্ষের মাসুক মিয়া তালুকদার বলেন, নির্বাচনে তৃতীয় স্থান পাবার পর নুরুজ্জামান মোল্লা ক্ষিপ্ত হয়ে উঠে। সে পর পর চার চারবার মারামারি ঘটনা ঘটায়। তার ঔদ্ধ্যত আচরণ ও মারামারি সৃষ্টির জন্য পুলিশ তাকে গ্রেফতার করে। তার পর আবার ছাড়া পেয়ে আমাদের গ্রামের ২০/২৫ বাড়ী-ঘর সম্পূর্ণ জ্বালিয়ে দেয়। ৫০/৬০ বাড়ীতে লুটপাট করে। বাড়ী-ঘরে থাকা গরু-ছাগল, মোরগ, মোরগী, কবুতর আগুনে পুড়ে মরে যায়। প্রত্যেকের বাড়ীর সব ধান-চাল, ক্ষেতে সবজী নিয়ে যায়। এদেখে মনে হবে যে এক ধ্বংস লীলা।
এ ব্যাপারে নুরুজ্জামান মোল্লার ছোট ভাই জানান, আমাদেরকে ফাঁসানোর জন্য তারা নিজেরাই নিজেদের ঘরে আগুন দিয়েছে। আমাদের পক্ষের লোকজন এ ধরণের কোন হামলা চালায়নি।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেওয়ান মো. নুরুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লুটপাটের বিষয়ে তিনি বলেন- রাতে লুটপাট হয়েছে, এখন আর হচ্ছে না। পুলিশের উপস্থিতিতে এখনও সবজি ক্ষেতে লুটপাট হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- এমনটা হওয়ার কথা না। তবে আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com