মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ওলিপুর-উচাইল রোড থেকে শৈলজুড়া জামে মসজিদ পর্যন্ত সড়ক পুননির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ওলিপুর-উচাইল রোড থেকে শৈলজুড়া জামে মসজিদ পর্যন্ত সড়ক পুননির্মাণ কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল মঙ্গলবার সকালে সরকারি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি এই নির্মাণ কাজের উদ্বোধন করেন। সদর উপজেলা প্রকৌশলী ওবায়দুল বাশার জানান, ২৫ লাখ টাকা ব্যয়ে এই সড়কের নির্মাণ কাজ করছে এলজিইডি। ভিত্তি প্রস্তর স্থাপনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু জাকের মোঃ সিকান্দার, ব্রাহ্মনডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, প্রাণের জেনারেল ম্যানেজার মঞ্জুরুল হুদা, প্রাণ আরএফএল এর ফজলে রাব্বী, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম সরদার, সদর উপজেলা আওয়ামী লীগ সদস্য শাহজাহান তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মাহবুবুর রহমান চৌধুরী দিলু, সদস্য সচিব বদরুল আলম দীপন, নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য সচিব ইসহাক আলী সেবন, যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন মুখলিছ, তাজুল ইসলাম আরজু, গোলাম রাব্বানী ধানু, আশিকুর রহমান আশিক, ব্রাহ্মনডুরা ইউনিয়ন পরিষদ সদস্য মুমেনা খাতুন, কামাল হাজারী নানা শ্রেণি-পেশার লোকজন।
এ সময় এমপি আবু জাহির সংক্ষিপ্ত বক্তৃতা প্রদানকালে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দিয়ে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করার আহবান জানান। এ সময় উপস্থিত লোকজন হাত তুলে আগামীতেও নৌকায় ভোট দেয়ার প্রতিশ্র“তি ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com