শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞান পার্টির কবলে লাখাই ব্যবসায়ীর সর্বস্ব ছিনতাই

  • আপডেট টাইম রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৮২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব হারিয়ে মৃত্যুপথযাত্রী এমরান মিয়া (১৯) নামের লাখাইর হোটেল ব্যবসায়ী। অচেতন অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে লাখাই উপজেলার লখনাউক গ্রামের বাসিন্দা গাজী হাসানের পুত্র। জানা যায়, এমরান ১ বছর ধরে ঢাকার হেমায়েতপুরে হোটেল ব্যবসা করে আসছে। শুক্রবার রাতে সে সায়েদাবাদ থেকে তিতাস পরিবহনে উঠে লাখাই আসছিল। পথিমধ্যে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব হারিয়ে অচেতন হয়ে পড়ে। বাসটি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে এলে কনট্রাক্টর তাকে নামিয়ে ছাত্রী ছাউনিতে রেখে দেয়। সেখান থেকে লোকজন আত্মীয় স্বজনকে খবর দিলে গতকাল শনিবার তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এ রিপোর্ট লেখাকালে ওই ব্যক্তি অচেতন ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com