বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে দু’দলের সংঘর্ষে কয়েকজন আহত ॥ সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ৭

  • আপডেট টাইম শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৮৮ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে দু’দলের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। এর সাথে জড়িত সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লাসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা ও মুড়িয়াউক গ্রামের মাসুক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের এই জের ধরে গতকাল শুক্রবার সকালের দিকে উভয়পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। খবর পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে ৭জনকে আটক করে।
আটককৃৃতরা হলেন- মুড়িয়াউক ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত দুদ মিয়ার ছেলে গনি মিয়া (৪০), একই গ্রামের হিরা মিয়ার ছেলে মহিউদ্দিন (২৮), মো. ছলিম উল্লা (৪৫), মুড়িয়াউক গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৪২), একই গ্রামের রফিক মিয়া (৬২) ও রফিক মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৪)।
লাখাই থানার ওসি মো. বজলার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা ও মুড়িয়াউক গ্রামের মাসুক মিয়ার লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে এর আগেও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকালেও তারা সংঘর্ষে লিপ্ত হলে দুইজন আহত হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com