বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইয়াবাসহ লাখাইর এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ লাখাইর এক মাদক ব্যবসায়ী সিলেটের গোলাপগঞ্জে পুলিশের হাতে আটক হয়েছে। বুধবার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের রাণাপিং এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশ আড়াই হাজার পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটক মাদক ব্যবসায়ী রিফুল মিয়া লাখাই উপজেলার মুড়াকুড়ি সৈয়দপুর গ্রামের দিলাল মিয়ার পুত্র। রিফুল দীর্ঘদিন ধরে সিলেট নগরীর টিলাগড়ে একটি কলোনিতে বাসা ভাড়া দিয়ে বসবাস করে আসছিল।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে সিলেটে যাওয়ার পথে রিফুলকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে আড়াই হাজার পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার (ওসি) ফজলুল হক শিবলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রিফুল ইয়াবার চালানটি সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে নিয়ে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে এস.আই মঞ্জুরুল বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com