বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বেগম খালেদা জিয়া

  • আপডেট টাইম বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গত সোমবার রাতে সিলেট সার্কিট হাউজে মেয়র জি কে গউছকে ডেকে নিয়ে বেগম খালেদা জিয়া বলেন, দেশ ও দেশের মানুষ আজ ভালো নেই। কারণ দেশে একদলীয় শাসন চলছে। দেশের মানুষের বাকস্বাধীনতা নেই, মৌলিক অধিকার নেই। দেশের গণতন্ত্র আজ অপহৃত। মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। গণবিরোধী অনির্বাচিত সরকার মানুষের সকল অধিকারকে বন্দি করে রেখেছে। এমতাবস্থায় সকল গণতান্ত্রিক শক্তির মিলিত সংগ্রামে বহুদলীয় গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। হবিগঞ্জের মানুষ এই আন্দোলনে আমাদের সাথে থাকবে বলে বিশ্বাস করি।
খালেদা জিয়া বলেন, সিলেট যাওয়ার পথে আমাকে স্বাগত জানাতে হবিগঞ্জের মানুষ রাস্তায় দাড়িয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। অতিরিক্ত ভীরের কারণে অনেকই আহত হয়েছেন, অসুস্থ্য হয়েছেন। আমি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। দায়িত্ব পালন করতে গিয়ে আইন শৃংখলা বাহিনী ও সাংবাদিকগণ অনেক কষ্ট করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। গ্রেফতার ও ভয়ভীতি উপেক্ষা করে হবিগঞ্জের মানুষ রাস্তায় দাড়িয়ে প্রমাণ করেছেন তারা বিএনপিকে ভালবাসেন। বিএনপিও হবিগঞ্জবাসীর এই অবদান শ্রদ্ধাভরে স্বরণ রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com