বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

পাঁচপাড়িয়া-শিয়ালদাড়িয়া রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৪৪ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপাড়িয়া থেকে শিয়ালদাড়িয়া দেড় কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। সম্প্রতি স্থানীয় মুরুব্বীয়ান, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তাদের সাথে নিয়ে এই উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উদ্বোধকালে উপস্থিত মুরুব্বীয়ান জানান, এই রাস্তাটি সংস্কার হলে ৬ থেকে ৭টি গ্রামের কয়েক হাজার মানুষের দুর্ভোগের অবসান ঘটবে। দীর্ঘদিনের দাবি এই রাস্তাটি উন্নয়নের উদ্যোগ নেয়ার জন্য এডভোকেট আবু জাহির এমপি’র প্রতি ধন্যবাদ জানিয়ে তারা বলেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পইল ইউনিয়নে যে উন্নয়ন সাধিত হয়েছে তা আর কোনো সংসদ সদস্য করতে পারেননি। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে আগামী নির্বাচনেও আবু জাহির এমপিকে নির্বাচিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
পইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শীবেন্দ্র চন্দ্র দেব শিবু জানান, হবিগঞ্জ-লাখাইয়ে উন্নয়ন কাজ এখন প্রতিদিনের রুটিন। সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বসে থাকার লোক নন। হবিগঞ্জবাসীর উন্নয়নে প্রতিটি দিন তিনি ব্যস্ত থাকেন।
রাস্তা সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম জেলা শাখার সভাপতি এডভোকেট মোঃ নুরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com