রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তড়িঘড়ি করে মুড়াউড়া ও মেলার বাজারে পশুর হাট ইজারা ॥ নবীগঞ্জের স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ লাখাইয়ে স্বামীর যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে ৩ সন্তানসহ নারীর বিষপান পুকুর ইজারা নিয়ে অসাধু চক্রের সিন্ডিকেট ॥ রাজস্ব বঞ্চিত জেলা পরিষদ দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন দাহাম’র ॥ হবিগঞ্জ পৌরসভায় মেডিক্যাল ক্যাম্প দু’দিনব্যাপী নানা কর্মসূচী পালন নবীগঞ্জের বালু উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা হবিগঞ্জ হাই স্কুলের ১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত বানিয়াচংয়ে সুমা বাহিনীর আতংক শিরোনামে সংবাদের প্রতিবাদ শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাহুবলে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ

শায়েস্তাগঞ্জে র‌্যাবের চেকপোস্ট ॥ শহরের নাতিরপুরের মাসুক পাইপগান ও গুলিসহ আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৮৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাজারের ব্যাগ হাতে নিয়ে হেটে যাচ্ছিলেন মাসুক মিয়া (৩১)। কিছুদূর যাওয়ার পরই মাসুক মিয়া দেখতে পেলেন সামনে র‌্যাবের চেকপোস্ট। এ চেকপোস্ট দেখেই তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। আর তাতেই ঘটে মাসুক মিয়ার বিপত্তি। র‌্যাব ধাওয়া করে তাকে আটক করে। পরে তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় একটি পাইপগান ও ৬ রাউন্ড গুলি। আটক মাসুক মিয়া হবিগঞ্জ শহরের নাতিরপুর গ্রামের মৃত আব্দুল হেকিম ওরপে লেচু মিয়ার ছেলে। গত বুধবার রাত পৌনে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ থানাধীন হাসপাতাল রোডস্থ ‘স’ মিল মোড় সড়কে বসানো চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে এএসপি পিযুষ চন্দ্র দাসসহ একদল র‌্যাব সদস্য শায়েস্তাগঞ্জ থানাধীন হাসপাতাল রোডস্থ ‘স’ মিল মোড় সড়কে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ চেকপোস্ট ডিউটি পরিচালনা করে। চেকপোস্টে র‌্যাব দেখে মাসুক মিয়া দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় র‌্যাব তাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। এতে সন্দেহ হয় র‌্যাবের। পরে তার ব্যাগ তল্লাশি করে এর ভেতরে রাখা ১টি দেশীয় তৈরী পাইপগান ও ৬ রাউন্ড গুলি পাওয়া যায়। সাথে সাথে তাকে আটক করা হয়। এই অস্ত্র দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেন এবং সময়ে সময়ে সেটি ভাড়া দিয়ে থাকেন বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছেন মাসুক মিয়া। উদ্ধারকৃত আলামতসহ তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্তি পুলিশ সুপার ও কোম্পানী কমান্ডার বিমান চন্দ্র কর্মকার প্রেরিত এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজিম উদ্দিন জানান, গতকাল আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা বলে তিনি জানান।
স্থানীয় এলাকাবাসী জানান, মাসুক মিয়া কয়েক বছর আগে বিদেশ চলে যায়। প্রায় দুই বছর আগে দেশে ফিরে টমটম চালানোর পাশাপাশি মাদক ব্যবসাসহ অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com