বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে দৈনিক যুগান্তরের জন্মদিন পালন

  • আপডেট টাইম শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৭০৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বর্ণিল আয়োজনে চুনারুঘাটে দৈনিক যুগান্তরের ১৮ বছর পুর্তি এবং ১৯ বছরে পদার্পনে জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে জন্মদিন পালন করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার। পরিচালনায় ছিলেন যুগান্তর প্রতিনিধি আবুল কালাম আজাদ।
এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, সজল দাস, থানার সেকেন্ড অফিসার ওমর ফারুক, প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব, আনিছ আলী, আব্দুল হাই, অধ্যক্ষ আবু নাসের, আঃ সামাদ মাষ্টার, প্রেসক্লাব কামরুল ইসলাম, শাহজাহান চৌধুরী, মিজানুর রহমান সেলিম, আমীর আলী, সাংবাদিক ফোরামের সেক্রেটারি খন্দকার আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, নুর উদ্দিন সুমন, ইফতেখারুল আলম রিপন, জসিম উদ্দিন, আশিকুর রহমান, উজ্জল মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
জন্মদিনে কেক কাটার পুর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় বলেন, যুগান্তর পত্রিকা পাঠক নন্দিত হয়েছে। সত্য ও ন্যায়কে বিবেচনায় রেখে যুগান্তর বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করেছে আসছে। ‘পাঠকের অন্তরজুড়ে’-এ শ্লোগানে দীর্ঘ সময়ের পথপরিক্রমায় দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের নানা খবরে যুগান্তর তার পাঠকদের মন জয় করে নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com