শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

নবীগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির কারণে সাধারণের ভোগান্তি

  • আপডেট টাইম বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮
  • ৬৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন এর ডাকে সরকারী কোষাগার থেকে বেতন, ভাতা, পেনশনসহ অন্যান্য সুযোগ সুবিধা আদায়ের দাবীতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে ৩দিন ব্যাপী কর্ম-বিরতির ৩য় দিন গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। এর কারণে পৌরসভার নাগরিকদের দুর্ভোগ পোহাতে হয়েছে। এতে নাগরিক সুবিধা বঞ্চিত হয়েছেন। বিশেষ করে সড়কে বাতি বন্ধ থাকায় ও ময়লা আবর্জনার স্তুপ থাকার কারনে বাজারে দুর্গন্ধ ছড়িয়েছে। কর্মসূচির শেষ দিনে সমাপ্তি সভায় নবীগঞ্জ পৌরসভার এসোসিয়েশনের সভাপতি মোঃ শেখ শহিদুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ জালাল উদ্দিনের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, পৌর সচিব মোঃ আজম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্তী, কর আদায়কারী ইকবাল আহমদ, অফিস সহকারী সরাজ মিয়া, কার্য-সহকারী আবু মুসা প্রমুখ। কর্মবিরতি চলাকালে মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী, প্যানেল মেয়র এটিএম সালামসহ কাউন্সিলরবৃন্দ উপস্থিত হয়ে তাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com