সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নিজামপুরে জনসভায় এমপি আবু জাহির আওয়ামী লীগের একজন কর্মী অন্য দলের কেন্দ্রীয় নেতার তুল্য

  • আপডেট টাইম রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ৫০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের মুক্তি সংগ্রামে যে দল অগ্রভাগে থেকে এদেশের মানুষের জন্য কাজ করেছে সেই দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের গ্রামের কিংবা ওয়ার্ডের একজন কর্মীকে অন্যান্য দলের কেন্দ্রীয় নেতাদের সাথে তুলনা করা যায়। কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ তথা চালিকা শক্তি।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে এদেশের মানুষের উন্নয়ন হয়। আওয়ামী লীগ কর্মীদের মানুষের নিকট ইজ্জত সম্মান বাড়ে। আর বিএনপি জামায়াত ক্ষমতায় এলে দেশের সম্পদ লুটপাট হয়। তই বিএনপি তাদের কর্মীদের ইজ্জত সম্মান কমে।
শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সব সময় কর্মীদের মূল্যায়ন করে থাকে যা ইতোমধ্যে দেশরতœ শেখ হাসিনার উন্নয়নের মাধ্যমে ফুটে উঠেছে। কারণ আওয়ামী লীগের কর্মীরা এলাকার ভোটারদের নির্বাচনের আগে যে কথা দিয়েছে, বঙ্গবন্ধু কন্যা তাদের সেই কথা রেখে দেশে ব্যাপক উন্নয়ন করেছেন।
হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ, বৃন্দাবন সরকারি কলেজে অনার্স-মাস্টার্স চালু, বিকেজিসি-গভ: স্কুলে ডাবল শিফট চালু, হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম, বলভদ্র সেতু নির্মাণসহ তার মাধ্যমে হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে এমপি আবু জাহির বলেন, দেশে ঘটে যাওয়া অভুতপূর্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। এ সময় তিনি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জবেদ আলী মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ কুতুব উদ্দিনের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক এডঃ আব্দুল মোছাব্বির বকুল, সদর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com