মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

তেঘরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন ॥ টেনু মিয়া সভাপতি, রানা সম্পাদক নির্বাচিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮
  • ৬৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩ তেঘরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার গোবিন্দপুর বড় বাড়ীতে অনুষ্টিত সম্মেলনে সভাপতিত্ব করেন ৩নং তেঘরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মীর হোসেন। সাধারণ সম্পাদক উত্তম রায়ের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি হাজী সফর আলী, শিক্ষা সম্পাদক আব্দুল মালেক, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আনু মিয়া।
সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি মোঃ টেনু মিয়া। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে মোঃ রানা মিয়া। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আশিকুর রহমান আশিক ও জহিরুল ইসলাম। সম্মেলনে ৩নং তেঘরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com