মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচং আদর্শ বাজার ব্যকস’র নির্বাচন সম্পন্ন ॥ মসলন্দ সভাপতি, শেরুজ্জামান সম্পাদক

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮
  • ৫৬০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং আদর্শ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে প্রিজাইডিং হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম। নির্বাচনী ফলাফলে সভাপতি পদে  নির্বাচিত হয়েছেন মসলন্দ আলী (চেয়ার) ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক এস.এম খোকন (ছাতা) পেয়েছেন ২৮ ভোট।  সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছে শেরুজ্জামান খান বাচ্চু (মোরগ) ৮২ ভোটে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাঃ শফিকুর রহমান ঠাকুর ঘোড়া মার্কা নিয়ে পেয়েছেন ৭৫ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে ১৩৩ ভোটে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজল হোসেন (তালা) পেয়েছেন ২৬ ভোট। জুনিয়র সহ-সভাপতি পদে ৯১ ভোটে নির্বাচিত হয়েছেন আকবর হোসেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মিলন খান ( হরিন) পেয়েছেন ৬৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিতু মিয়া কাঠাল মার্কা নিয়ে পেয়েছেন ৭৮ ভোট। ক্রীড়া সম্পাদক পদে ৯৯ ভোটে নির্বাচিত হয়েছেন শেখ জিয়াউর রহমান। তার নিকটতম প্রার্থী সাইফুর রহমান খান (ফুটবল) পেয়েছেন ৬১ ভোট।  প্রচার সম্পাদক পদে ৯৬ ভোটে নির্বাচিত হয়েছেন শহীনুর আহমেদ। তার নিকটতম প্রার্থী  আশীষ দাশ  (দোয়াত কলম) পেয়েছেন ৬৩ ভোট। মোট ১শ ৬৩জন ব্যবসায়ী ভোটারগণের মধ্যে ১শ ৬০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com