বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরে দুর্বৃত্তের হামলায় ৩ বিদ্যুৎ কর্মী আহত

  • আপডেট টাইম সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় ৩ বিদ্যুৎ কর্মী দুর্বৃত্তদের ছুরিকাঘাতের গুরুতর আহত হয়েছেন। আহতরা হচ্ছে-উমেদনগর গ্রামের রতীন্দ্র দেব (৪৫), তার নাতি শুভ্র রায় (২০) ও দীপক রায় (২৫)। এর মধ্যে আশংকাজনক অবস্থায় শুভ্র রায়কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে রতীন্দ্র দেব বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১৫ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় অভিযোগ প্রদান করেছেন। অভিযুক্তরা হচ্ছে শহরের যশেরআব্দা এলাকার জয়নাল মিয়া, সাজন মিয়া, মোশাহিদ মিয়া, জালালাবাদ গ্রামের রানা মিয়া, মান্না মিয়া ও অলি মিয়া।
অভিযোগে জানা যায়, গতকাল বিকেল ৪ টার দিকে রতীন্দ্র দেব সহ কয়েকজন শহরের গানিং পার্ক এলাকায় একটি স্বরসতী পূজা মন্ডপে বৈদ্যুতিক কাজ করতে যান। এ সময় অসাবধানতা বশতঃ শুভ্র’র কাধে থাকা মই অভিযুক্ত জয়নাল মিয়া ও সাজন মিয়ার শরীরে লেগে যায়। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হলে মন্ডপের লোকজন বিষয়টি নিষ্পত্তি করে দেন। এদিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে যশেরআব্দা এলাকার খাদ্য গোদাম সড়কের নিকট পৌছা মাত্র অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের  আঘাতে রতীন্দ্র দেব, শুভ্র দেব ও দীপক রায় গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা শুভ্র এর ৩২ হাজার মুল্যের মোবাইল, নগদ ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাদের সুরচিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com