বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জর্দানে বামকান্দি গ্রামের নাজমা আক্তারের পিতা নিয়ে মতানৈক্য

  • আপডেট টাইম শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮
  • ৪৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে জর্দান প্রবাসি শ্রমিক নাজমা আক্তার (২৫) পিতার দাবী নিয়ে মতানৈক্য দেখা দিয়েছে।
স্থানীয় লোকজন জানান, লুকড়া গ্রামের কুদরত আলীর কন্যা নাজমা আক্তার জীবিকার তাগিদে ৪ বছর পূর্বে জর্দান যায়। সম্প্রতি সেখানে তার মৃত্যু হয়। এ খবর গ্রামের বাড়ি পৌছুলে বামকান্দি গ্রামের জিতু মিয়া গত শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মেম্বারকে নিয়ে নাজমার লাশ বাড়ি নিয়ে আসেন। লাশের সাথে আসা স্বর্ণালংকারসহ নগদ টাকা জিতু মিয়া নিয়ে আসেন। পরে বামকান্দি গ্রামে লাশ দাফন করা হয়। এদিকে খবর পেয়ে কুদরত আলী নামের এক ব্যক্তি নাজমার আসল পিতা দাবি করে জিতু মিয়ার বাড়ি যান।
এদিকে দু’জন নাজমার পিতা দাবী করায় জঠিল পরিস্থিতির সৃষ্টি হযেছে। এ ব্যাপারে লুকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বার পঞ্চায়েতের সেক্রেটারী মোঃ আকরাম আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লুকড়া গ্রামের কুদরত আলীর সাথে নাজমার মায়ের বিয়ে হয়েছিল। পরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এতে নাজমাকে নিয়ে তার মা পিত্রালয়ে চলে যায়। পরে বামকান্দি গ্রামের জিতু মিয়ার সাথে বিয়ে হয়। নাজমা তার মায়ের সাথেই ছিল। ফলে জিতু মিয়াই লালন পালন করেন নাজমাকে। নাজমার পাসপোর্টেও নাজমার পিতা হিসেবে জিতু মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। তিনি জানান, বিমান বন্দর থেকে নাজমার লাশ জিতু মিয়া নিয়ে আসেন। পরে লাশ দাফন করা হয়। দাফনের পর কুদরত আলী আসেন পিতৃত্বের দাবী নিয়ে। এ সময় উপস্থিত লোকজনের সাথে কথা বলে তিনি চলে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com