মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ৮ মামলায় চার্জশীট

  • আপডেট টাইম বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮
  • ৫০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥  বানিয়াচং উপজেলা জামায়েত ইসলামী নেতা ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইকবাল বাহারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়েরকৃত নয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে ৮টি মামলার চার্জশীট আদালতে দাখিল করেছে পুলিশ। মামলাগুলির মধ্যে ৬টি নাশকতা, ১টি পুলিশ এসল্ট ও ২টি মামলায় জোরপূর্বক জায়গা দখলের চেষ্টাসহ দাঙ্গাহাঙ্গামার অভিযোগ রয়েছে।
চার্জশীট সূত্রে জানা গেছে, নাশকতা ৬টি মামলা ১৯৭৪ সনের বিশেষ ক্ষমাত আইনের ১৫ (৩) ধারা মোতবেক দায়েরকৃত। বানিয়াচং থানা পুলিশ বিভিন্ন তারিখে মামলাগুলির চার্জশিট দাখিল করে। এ সব মামলায় একাধিকবার জেল খেটে জামিনে রয়েছেন ভাইস চেয়ারম্যান ইকবাল।
বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত ৬টি মামলার মধ্যে গাড়িতে অগ্নিসংযোগ, পেট্টল বোমা নিক্ষেপ, ইউএনও এর সরকারি গাড়ি ভাংচুর, ২টি ইউনিয়ন ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত ও নাশকতার নেতৃত্ব থাকার অভিযোগ রয়েছে।
ইকাবাল বাহার বানিয়াচং উপজেলা সদরের ২নং ইউপির সৈদ্যারটুলা এলাকার মৃত ইনছাব উল্লার ছেলে। তিনি এক সময় ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বর্তমানে জামায়েতে ইসলামী বানিয়াচং সদর ২নং ইউনিয়ন কমিটির সহ-সভাপতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com