মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সদস্য নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ উন্নয়ন কাজের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে আওয়ামী লীগ

  • আপডেট টাইম সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করে জনপ্রিয়তা অর্জন করেছে আওয়ামী লীগ। আর বিএনপি জামায়াত দেশের সম্পদ লুটপাট ও নির্বিচারে মানুষ হত্যা করে জনগণের কাছে ঘৃণিত হয়েছে। দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মানুষের জন্য কাজ করেছে বলেই জনগণ বার বার নৌকায় ভোট দেয়। কিন্তু বিএনপি-জামায়াতের নেতৃত্বে কুচক্রী মহল দেশের মানুষকে বিভ্রান্ত করে মানুষ হত্যা করে ক্ষমতায় আসতে চায়। দেশবাসী তাদের এ স্বপ্ন সত্যি হতে দেয় না। গতকাল রবিবার সন্ধ্যায় সদর উপজেলার ৬নং রাজিউড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, হবিগঞ্জ-লাখাইবাসী ভোট দিয়ে আমাকে দুইবার এমপি নির্বাচিত করেছেন। বিনিময়ে আমি দিনরাত পরিশ্রম করে যাচ্ছি মানুষের জন্য। কিন্তু বিএনপি-জামায়াত হবিগঞ্জসহ সারাদেশে জ্বালাও-পুড়াও করে যে ক্ষতি করেছে এতে জনগণ বঞ্চিত হয়েছে অনেক কিছু থেকে। তারা বাংলাদেশে জঙ্গীবাদের উত্থান ঘটাতে ব্যস্ত। এ সময় এমপি আবু জাহির বলেন, আপনারা যদি গত ৯ বছরে আমার উন্নয়ন কর্মকান্ডে সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দেবেন। এ সময় উপস্থিত জনতা আগামীতেও দলমত নির্বিশেষে নৌকাকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এমরান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ, তথ্য ও গবেষনা সম্পাদক বদরুল করিম দুলাল, ইউপি চেয়ারম্যান এনামূল হক শেখ কামাল, সাবেক চেয়ারম্যান আবুল কালাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ আহমদ আলী শামীম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com