বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

দুঃস্থদের মাঝে হবিগঞ্জে ব্যাংকার্স এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮
  • ৫৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ব্যাংকার্স এসোসিয়েশনের উদ্যোগে হবিগঞ্জ শহরের দেড় শতাধিক দরিদ্র লোকজনের মাঝে শীতবস্ত্র হিসেবে চাদর বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে সোনালী ব্যাংক প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকার্স এসোসিয়শের সভাপতি অনিক চন্দ্র গোপ। সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কৃষি ব্যাংকের ডিজিএম মোঃ অহিদুল হক। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক এজিএম মোঃ শাহজাহান, এসোসিয়েশনের প্রধান উপদেষ্ঠা মোঃ তাজুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান।
বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আর্ব্দুলাহ, পূবালী ব্যাংক প্রধান শাখার ম্যানেজার সমবারু চন্দ্র মহন্ত। উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক প্রধান শাখার ব্যবস্থাপক টিএসএন সেলিম ছিদ্দিকী, উত্তরা ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান, পূবালী ব্যাংক বার লাইব্রেরী শাখা ব্যবস্থাপক বিধান রায়, জনতা ব্যাংকের ফারুকুল ইসলাম আনসারী, সোনালী ব্যাংকের এসপিও কোরশেদ আলম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com