বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে স্পট মিটারিং কার্যক্রমের আওতায় অর্ধশত পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮
  • ৫০৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে স্পট মিটারিং কার্যক্রমের আওতায় অর্ধশত পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান করেছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম ভাদেশ্বর গ্রামে গতকাল মঙ্গলবার সকালে অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় এ কার্যক্রম শুরু হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (এমএস) মোহাম্মদ সামিউল আশরাফ ও এজিএম (ও এন্ড এস) অরূপ কুমার দাস, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব শওকত আলী, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, স্থানীয় ইউপি মেম্বার মোঃ ফরিদ মিয়া, সাবেক ইউপি মেম্বার আজগর আলী, সাংবাদিক সোহেল আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পাওয়ার ইউজ কোঅর্ডিনেটর মুজিবুর রহমান চৌধুরী, ওয়ারিং পরিদর্শক আনিসুর রহমান, সহকারী হিসাব রক নিমাই চক্রবর্তী, মিটার রিডার মহিরুল ইসলাম ও ভিলেজ ইলেক্ট্রিশিয়ান আব্দুল্লাহ আল-মামুন।
পল্লী বিদ্যুতের স্পট মিটারিং কার্যক্রমের মাধ্যমে গ্রাহকের বাড়িতে বসে মিটার সিকিউরিটির অর্থগ্রহণের মাধ্যমে সাথে সাথে সংযোগ প্রদান করা হয়ে থাকে। ইতোমধ্যে জেলার নবীগঞ্জ ও মাধবপুর উপজেলার পৃথক স্থানে এ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com