বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে গাড়ী ও অস্ত্রসহ কুখ্যাত ৩ ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০১৪
  • ৬৪৬ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর পৌর এলাকার নতুন গরুর বাজার এলাকায় গতকাল বুধবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির কাজে ব্যবহৃত ডায়না গাড়ী ও দেশীয় অস্ত্রসহ ৩ কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইয়াছিনুল হক জানান- গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত প্রায় ৯টার পৌর এলাকার নতুন গরুর বাজার থেকে চুনারুঘাট উপজেলার দক্ষিন ফান্দাইল গ্রামের খুরশেদ মিয়ার ছেলে কুখ্যাত ডাকাত সবুজ মিয়া, হবিগঞ্জ সদরের নোয়াবাদ গ্রামের আরজুদ আলীর ছেলে জোনায়েত মিয়া ওরপে কসাই জুনু, মাধবপুর উপজেলার ধৃতকুড়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে আক্কাছ মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাপাতি, চুরি এবং ডাকাতির কাছে ব্যবহৃত ডায়না গাড়ী জব্দ করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এস.আই কামাল জানান-তাদের বিরুদ্ধে মাধবপুর, হবিগঞ্জ সহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com