রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তড়িঘড়ি করে মুড়াউড়া ও মেলার বাজারে পশুর হাট ইজারা ॥ নবীগঞ্জের স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ লাখাইয়ে স্বামীর যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে ৩ সন্তানসহ নারীর বিষপান পুকুর ইজারা নিয়ে অসাধু চক্রের সিন্ডিকেট ॥ রাজস্ব বঞ্চিত জেলা পরিষদ দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন দাহাম’র ॥ হবিগঞ্জ পৌরসভায় মেডিক্যাল ক্যাম্প দু’দিনব্যাপী নানা কর্মসূচী পালন নবীগঞ্জের বালু উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা হবিগঞ্জ হাই স্কুলের ১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত বানিয়াচংয়ে সুমা বাহিনীর আতংক শিরোনামে সংবাদের প্রতিবাদ শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাহুবলে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ

শ্রীমঙ্গলে হেলিকপ্টার বিধ্বস্তে বেঁচে গেলেন কুয়েতের সেনা প্রধান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮
  • ৭৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে সফররত কুয়েতের একটি প্রতিনিধি দল নিয়ে একটি সামরিক হেলিকপ্টার সিলেটের মৌলভীবাজারে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হেলিকপ্টারে কুয়েতের প্রতিনিধি দলের সাথে ছিলেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল মুহাম্মাদ খালেদ খিযির। ঘন কুয়াশার কারণে পাইলট দেখতে না পারায় হেলিকপ্টারটি গন্তব্যস্থলের আগেই জরুরী অবতরণ করতে গেলে গাছের উপর ভেঙ্গে পড়ে। কুয়েতের বার্তা সংস্থা আল-জারিদা এ খবর দিয়েছে।
আল-জারিদা জানিয়েছে, আরোহী প্রতিনিধি দলের একজনের শুধু সামান্য ক্ষতি হয়েছে। সকলেই নিরাপদ আছে। কুয়েতি সেনাপ্রধান ইতিমধ্যেই উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী নাসের সবাহ আহমেদকে তাঁর নিরাপদ থাকার কথা জানিয়েছেন।
কুয়েত সেনাবাহিনীর সদর দপ্তর থেকে প্রতিনিধি দলের নিরাপদ থাকার বিষয়টি নিশ্চিত করে শুকরিয়া আদায় করা হয়েছে।(খবর-আল-জারিদা, সূত্র-আমাদের সময়)
এদিকে আইএসপিআর বলছে, বুধবার বেলা আনুমানিক ১০.১০ ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১ হেলিকপ্টার ১৬ জন আরোহীসহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে যাওয়ার সময় কারিগরী ত্র“টির কারণে বিজিবি হেলিপ্যাড থেকে ১০০ ফিট দুরত্বে জরুরি অবতরণ করে। হেলিকপ্টারের ২ জন পাইলট উইং কমান্ডার ওমর এবং ফ্লাইট লেফটেন্যান্ট মেহেদীসহ সকল আরোহী জরুরি অবতরণের পর হেলিকপ্টার থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। বৈমানিকসহ সকল আরোহী সুস্থ আছেন। এখানে উল্লেখ্য যে, হেলিকপ্টারটি ০৯.২০ ঘটিকায় তেজগাঁও থেকে উড্ডয়ন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com