বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ফিল্ম স্টাইলে ৫০ হাজার টাকা ছিনতাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮
  • ৬২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের ছোট আলীপুর গ্রামের আঙ্গুর মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে মারধর করে নগদ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ছিনতাই করে নিয়েছে একদল দূর্বত্তরা।
আহত সূত্রে জানা যায়, ছোট আলীপুর গ্রামের আতাব মিয়ার পুত্র আঙ্গুর মিয়া পৌর এলাকার আনমুনু রোডের জায়গা বিক্রির বায়নার ৫০ হাজার টাকা নিয়ে গত রবিবার বিকেলে নবীগঞ্জ শহর থেকে সিএনজি যোগে বাড়ির উদ্দেশ্য রওয়ানা দেন। তিনি বদরদী ও আলীপুর রাস্তার মোড়ে পৌছা মাত্র ২টি মোটর সাইকেল যোগে ৫/৬ জন দুর্বৃত্ত আঙ্গুর মিয়ার গতিরোধ করে। দুর্বৃত্তরা তাকে এলোপাতারি মারধর করে তার নিকট থেকে নগদ টাকা ও মোবাইল নিয়ে চম্পট দেয়। স্থানীয় লোকজন আহত আঙ্গুর মিয়াকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে আশংকাজনক অবস্থা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com