মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ প্রেসক্লাবের ২০১৮ ও ২০১৯ সালের কমিটি ঘোষণা ॥ মোহাম্মদ শাবান মিয়া সভাপতি রাসেল চৌধুরী সম্পাদক

  • আপডেট টাইম সোমবার, ১ জানুয়ারী, ২০১৮
  • ৬৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের মধ্যস্থতায় হবিগঞ্জ প্রেসক্লাব নিয়ে সাংবাদিকদের দীর্ঘদিনের ভুল বুঝাবুঝি নিরসন হওয়ার প্রেক্ষিতে হবিগঞ্জ প্রেসক্লাবের ২০১৮ ও ২০১৯ সালের দু’টি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে ক্লাব ভবনে বার্ষিক সাধারণ সভা শেষে প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সমঝোতার ভিত্তিতে গঠন করা দুটি কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়াকে সভাপতি ও হবিগঞ্জ সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক বিডি নিউজের জেলা প্রতিনিধি রাসেল চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২০১৮ সালের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি ইসমাইল হোসেন (স্বদেশ বার্তা), যুগ্ম সম্পাদক শ্রীকান্ত গোপ (নিউজ টুয়েন্টি ফোর), কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী (হবিগঞ্জের জননী)। কার্যকরী সদস্যরা হলেন মনসুর উদ্দিন আহমেদ ইকবাল (ইত্তেফাক), রুহুল হাসান শরীফ (আমাদের সময়), মোঃ ফজলুর রহমান (হবিগঞ্জ এক্সপ্রেস), হারুনুর রশিদ চৌধুরী (এনটিভি), মোহাম্মদ নাহিজ (বাংলাভিশন), নির্মল ভট্টাচার্য্য রিংকু (সবুজ সিলেট), শাহ ফখরুজ্জামান (কালেরকন্ঠ), চৌধুরী মাসুদ আলী ফরহাদ (মাছরাঙ্গা টিভি) এবং পদাধিকার বলে সদস্য বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক (হবিগঞ্জ সমাচার) ও চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ (চ্যানেল আই)।
২০১৯ সালের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ হলেন এনটিভি প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী সভাপতি, সবুজ সিলেট প্রতিনিধি নির্মল ভট্টাচার্য্য রিংকু সহ-সভাপতি, যুগান্তর প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন সাধারণ সম্পাদক, দৈনিক খবর প্রতিনিধি নুরুজ্জামান ভূইয়া মামুন যুগ্ম সাধারণ সম্পাদক। কার্যকরী সদস্যরা হলেন-  শামীম আহছান (দৈনিক খোয়াই), রুহুল হাসান শরীফ (আমাদের সময়), মোহাম্মদ নাহিজ (বাংলাভিশন), মোঃ ফজলুর রহমান (দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস), আব্দুল মঈন চৌধুরী টিপু চৌধুরী (দৈনিক করতোয়া), চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ (চ্যানেল আই), শফিকুল আলম চৌধুরী (ভোরের কাগজ), রাশেদ আহমদ খান (সময় টিভি) এবং পদাধিকার বলে সদস্য বিদায়ী সভাপতি মোহাম্মদ শাবান মিয়া (প্রতিদিনের বাণী) ও রাসেল চৌধুরী (বৈশাখী টিভি)।
এর আগে ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বার্ষিক রিপোর্ট পেশ করেন ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। অডিট রিপোর্ট পেশ করেন ক্লাবের সহযোগী সদস্য বাদল রায়। পরে বার্ষিক রিপোর্টের উপর বক্তব্য রাখেন মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোহাম্মদ শাবান মিয়া, মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, সায়েদুজ্জামান জাহির, রাসেল চৌধুরী প্রমুখ। শেষে সর্বসম্মতিক্রমে বার্ষিক রিপোর্ট অনুমোদন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com