মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে আন্ত:জেলা ছিনতাই চক্রের ৮ নারী সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১ জানুয়ারী, ২০১৮
  • ৬৮৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে আন্ত:জেলা ছিনতাই চক্রের ৮ নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই করে আনা স্বর্ণ ও রূপা। শনিবার রাত ৮ টা দিকে থানার উপ-পরিদর্শক(এসআই) শামসই তাব্রীজ এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মাধবপুর সদর বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হল, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের সালেক মিয়ার স্ত্রী পারভিন বেগম (৩৫), শফিক মিয়ার স্ত্রী স্বপ্না বেগম (৩০), সোলাইমান হোসেনের স্ত্রী বানেছা বেগম (২৬), মাসুদ মিয়ার স্ত্রী মৌসুমি বেগম (২৫), খলিল মিয়ার স্ত্রী চান বানু (৩০), সিদ্দিক আলীর স্ত্রী জ্যেৎসা বেগম (৪০), মহাম্মদ আলীর স্ত্রী  লিল মোহর (৩৫) ও নাসিরনগর গ্রামের মজনু  মিয়ার স্ত্রী হামিদা বেগম (৩৪)। এসআই শামসে তাব্রীজ জানান, তারা আন্ত:জেলা ছিনতাই চক্রের সদস্য। তাদের কাছ থেকে প্রায় ২ ভরি স্বর্ণ ও সাড়ে ৭ ভরি রূপা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com