মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে কুখ্যাত ডাকাত সর্দার সুমন গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭
  • ৬৫০ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ থানার বিশেষ অভিযানে খুনসহ যাবতজীবন সাজাপাপ্ত ও আরো তিনটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক কুখ্যাত খুনি ডাকাত সর্দার অলিপুর গ্রামের রুহুল আমিনের পুত্র শাহ আলম প্রকাশ সুমন (৩৫) কে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায়  শায়েস্তাগঞ্জ থানার এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে এসআই দেলোয়ার, এএসআই রুবেল দাশ ও এএসআই প্রাণেশ দাশ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে গ্রামে অভিযান চালিয়ে তাহার শশুর বাড়ি থেকে ডাকাত সর্দারকে গ্রেফতার করে পুলিশ। ডাকাত সর্দারকে ধরতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উপর হামলা চালায়। পরে বিভিন্ন কৌশলে পুলিশ থাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ডাকাত সর্দার শাহ আলম প্রকাশকে গ্রেফতারে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com