বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে টিকাদানের উদ্বোধকালে এমপি আবু জাহির ॥ বর্তমান সরকার স্বাস্থ্যক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে

  • আপডেট টাইম রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার কর্মকর্তা-কমচারীদের মান উন্নয়নসহ স্বাস্থ্যক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। দেশরতœ শেখ হাসিনা সরকারের সঠিক পরিকল্পনার মাধ্যমে তৃণমূল পর্যায়েও পৌছে গেছে সঠিক স্বাস্থ্যসেবা। যে কাজ বিএনপি-জামায়াত চিন্তাও করতে পারেনি, তা সম্পন্ন করে দেখিয়েছে আওয়ামী লীগ সরকার।
গতকাল শনিবার সকালে হবিগঞ্জ শহরতলীর আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সারাদেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে দিয়েছিল। কিন্তু খালেদা জিয়া ক্ষমতায় বসেই সেই ক্লিনিকগুলোকে তালাবদ্ধ করে রাখেন। এতে দেশের অনেক গর্ভবতী মাসহ কোটি কোটি অসুস্থ জনগণ পড়েন দুর্ভোগে। পরবর্তীতে জননেত্রী শেখ হাাসিনা আবার ক্ষমতায় এসে চালু করেছেন এই সেবা। হবিগঞ্জ-লাখাইয়ের প্রতিটি গ্রামে গ্রামে পৌঁছে গেছে সঠিক স্বাস্থ্যসেবা।
এ সময় তিনি বলেন, পাশর্^বর্তী জেলাগুলোতে বিগত দিনগুলোতে একাধিক মন্ত্রী-এমপি দায়িত্ব পালন করে গেছেন। কিন্তু কোনো জেলায়ই একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়নি। আমি আপনাদের নির্বাচিত এমপি হওয়ায় জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে উপহার হিসাবে একটি মেডিকেল কলেজ নিয়ে এসেছি, যার নাম হয়েছে শেখ হাসিনা মেডিকেল কলেজ।
এমপি আবু জাহির বলেন, বিগত নির্বাচনগুলোতে আপনারা ভোটের মাধ্যমে হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ হিসাবে পরিচিত করেছেন। আগামী নির্বাচনেও সেই ধারা অব্যাহত রাখলে হবিগঞ্জকে একটি মডেল জেলায় রূপান্তরিত করব ইনশাল্লাহ। এ সময় তিনি ভবিষ্যত সময়ে বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকতে সকল শিশুকে ভিটামি এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।
টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ্রে সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী, সহকারী পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেনসহ স্থানীয় মুরুব্বীয়ান ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com