বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কেশবপুর বাজারে ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনী পথসভায় আতাউর রহমান সেলিম ॥ উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিয়ে জজ মিয়াকে জয়ী করার আহ্বান

  • আপডেট টাইম রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ৬৩৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্রাহ্মনডোরা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী হোসাইন মোঃ আদিল জজ মিয়ার নৌকা মার্কার সমর্থনে এক পথসভা কেশবপুর বাজারে আলহাজ্ব রহমত উল্লা রঙ্গু মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, লাখাই উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাছিরুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ।
সভায় বক্তব্য রাখেন লাখাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মতিন মাস্টার, শাহ রেজাউদ্দিন আহমেদ দুলদুল, জেলা যুবলীগের সহ-সভাপতি সজল রায়, শওকত আকবর সোহেল, শ্রীধাম দাস, হাজি ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, প্রচার সম্পাদক এমএ হাকিম, সাংস্কৃতিক সম্পাদক বিপুল রায়, ধর্ম সম্পাদক ফরিদ হাসান, শাহ বাহার, মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, চুনারুঘাট উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, লাখাই উপজেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুন, সভাপতি ফজল উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, চুনারুঘাট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মীর নুরুল ইসলাম কবির, আছকির মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব বদরুল আলম দ্বীপন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফখর উদ্দিন সজীব, যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন সোহাগ, মোঃ মুন্না ও জালাল উদ্দিন রুহেল। সভায় আতাউর রহমান সেলিম বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোঃ আদিল জজ মিয়াকে নির্বাচিত করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com