মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে ডিজিটাল প্রিন্টার্স মালিক এসোসিয়েশনের কমিটি গঠন

  • আপডেট টাইম শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ৭২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ ডিজিটাল প্রিন্টার্স মালিক এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ নতুন বাসস্ট্যান্ড এলাকাস্থ ডিজিটাল সাইন মিডিয়ায় এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সর্বসম্মতিক্রমে হবিগঞ্জ ডিজিটাল সাইনের পরিচালক জাবির হোসেন তালুকদারকে আহবায়ক ও ডিজিটাল দিঘী এ্যাডের সত্ত্বাধিকারী শাহ জাকারিয়া মোঃ শাহীনকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন ডিজিটাল সনি এ্যাড এর স্বত্ত্বাধিকার মোঃ কামাল আহমেদ, অ্যাড গার্ডেনের পরিচালক মোঃ মোবারক উল্লাহ, তুলি এ্যাডের স্বত্ত্বাধিকারী মোঃ রাজু বিশ্বাস, মিতালী ডিজিটাল সাইনের স্বত্ত্বাধিকারী মহিতোষ দেব, ডিজিটাল সাইনটেকের পরিচালক মোঃ সুমন। সভায় সর্বসম্মতিক্রমে ডিজিটাল প্রিন্ট ব্যবসার প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধির পাওয়ায় পূর্বের মূল্যের চেয়ে ২ থেকে ৫ টাকা পর্যন্ত মিডিয়ার মূল্য বৃদ্ধি করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com