সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

হবিগঞ্জে শীতের তীব্রতা বেড়েছে

  • আপডেট টাইম বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ৬৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গত কয়েকদিন ধরে হবিগঞ্জে তীব্র শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাস শীতার্ত দরিদ্র ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। শীত থেকে বাঁচতে সকাল-সন্ধ্যায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে ছিন্নমূল মানুষ। আর এতে ঘটছে দুর্ঘটনা। গত দুইদিনে ঠান্ডায় হবিগঞ্জ সদর, বানিয়াচং ও চুনারুঘাটে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তারা হল হবিগঞ্জ শহরের মাছুলিয়া এলাকার সাদত মিয়া (৫৫), বানিয়াচং উপজেলার সিকান্দরপুর গ্রামের আসাদ্দর মিয়া (৬০) ও চুনারুঘাট উপজেলার শ্রীবাও গ্রামের শ্রীবাস দেব (৮৫)। গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে মারা যান।
গত কয়েকদিন ধরে হবিগঞ্জের গ্রামাঞ্চলে প্রচন্ড শীত পড়েছে। ঠান্ডাজনিত কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এসব রোগে আক্রান্ত বৃদ্ধ আর শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন পরিবারের সদস্যরা। হবিগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে। হবিগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৪৮ ঘণ্টায় শীতজনিত ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্তসহ অর্ধশতাধিক লোক হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া প্রতিদিন বহির্বিভাগে কয়েকশ রোগী প্রাথমিক চিকিৎসা নিতে ভিড় করছে। শীতের প্রকোপ হঠাৎ বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত এসব রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে। এদিকে এলাকার খেটে খাওয়া দরিদ্র শ্রমজীবী মানুষও পড়েছেন চরম দুর্ভোগে। একে তো শীতের প্রকোপ, অন্যদিকে ঠিকমতো শ্রম বিক্রি করতে না পারায় আয়-রোজগার কমে গেছে। ফলে তাদের পড়তে হচ্ছে আর্থিক সংকটে। অন্যদিকে প্রয়োজনীয় শীতের কাপড় না থাকায় হাড়কাঁপানো শীতে নিদারুণ কষ্টে সময় কাটছে দরিদ্র শীতার্তদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com