সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী চম্পা সহযোগিসহ আটক ॥ ইয়াবা উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী জাবেদ মিয়া ওরফে চম্পা (৩৭) ও তার সহযোগি সাহেদ মিয়া (২২) কে গ্রেফতার করেছে সিলেট আমর্ড পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪৫ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও নগদ ৬২ হাজার ৭ শত ৭০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকালে সিলেটের এপিবিএন পুলিশ পরিদর্শক আকরাম আলীর নেতৃত্বে এস আই আলী খান, এসআই লুৎফুর রহমানসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের মৃত লেবাস মিয়ার পুত্র শীর্ষ মাদক ব্যবসায়ী জাবেদ মিয়া ওরফে চম্পা ও তার সহযোগি মৌলভীবাজার সদর উপজেলার ব্রাহ্মনগ্রামের শাহীন মিয়ার পুত্র সাহেদ মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০৪৫ পিস ইয়াবাসহ নগদ টাকা উদ্ধার করা হয়। আটক ইয়াবার মূল্য অনুমান ৫ লাখ ২২ হাজার ৫শ টাকা,  ১ কেজি গাজা ম্ল্যূ ১৫ হাজার টাকা।
পুলিশ পরিদর্শক আকরাম আলী জানান চম্পা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। এ বিষয়ে এপিবিএন সিলেটের এস আই লুৎফুর রহমান বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা করেছেন।
এপিবিএন সিলেট এর অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ ইসরাইর হাওলাদার জানান, তিনি সিলেটে যোগদানের পর থেকে মাদককে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য সকল অফিসারকে নির্দেশ দিয়েছেন। তাদের মাদক বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com