মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে জেএমবি সন্দেহে আটক ৫ জনের ১ দিনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট টাইম সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)’র সাথে জড়িত সন্দেহে আটক পাঁচ শিবির নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
সন্দেহভাজন পাঁচ জেএসবি সদস্য হলেন-হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের সভাপতি নারায়ানপুর গ্রামের হাজী আব্দুল কদ্দুছ (৫০), নারায়নপুর বাজারের টেইলার্স ব্যবসায়ী নারায়নপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম (৫০), নারায়নপুর বাজারের আল মদিনা ক্লথ স্টোরের মালিক আনন্দপুর গ্রামের আব্দুর নুর (৪৫), আনন্দপুর গ্রামের নজরুল ইসলাম (৪৫) ও দীঘলবাগ পয়েন্ট বাজারের ফার্মেসি ব্যবসায়ী রায়ধর গ্রামের রুহুল আমীন (২৮)।
আদালত পরিদর্শক কামাল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ডিসম্বের রাতে গোপন বৈঠক করার সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ তাদের আটক করে। আটককালে তাদের কাছ থেকে জেহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়। সকালে তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com