সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

স্বামী বিবেকানন্দের সার্ধশত বর্ষপূর্তি জন্মোৎসবে শহরে বর্ণাঢ্য র‌্যালি

  • আপডেট টাইম শনিবার, ৩১ আগস্ট, ২০১৩
  • ৮১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তরুণ প্রজন্মকে স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হতে হবে। মানুষকে ভালবাসতে শিখতে হবে। তবেই পৃথিবী শান্তিময় হবে, বিশ্বভ্রাতৃত্ব গড়ে উঠবে। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে ‘বর্তমান বিশ্বের প্রোপটে স্বামী বিবেকানন্দ’ শীর্ষক আলোচনা সভায় বক্তাগণ এসব কথা বলেন। ঢাকা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পরদেবানন্দজী মহারাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। বক্তব্য রাখেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ, কুমিল্লা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিশ্বেশ্বরানন্দজী মহারাজ, সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ, হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শিবাত্মানন্দজী মহারাজ, প্রফেসর নিখিল রঞ্জন ভট্টাচার্য্য, বিজিত কুমার দে, অজিত কুমার পাল, ডাঃ অসিত রঞ্জন দাশ প্রমূখ। সভা সঞ্চালনায় ছিলেন হেমেন্দ্র চন্দ্র দাশ নিতাই। পরে শ্রীমঙ্গল বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের পরিবেশনায় নাটক নবজাগরণ মঞ্চস্থ হয়। স্বামী বিবেকানন্দের সার্ধশত বর্ষপূর্তি জন্মোৎসব উপলক্ষ্যে সকালে স্বামীজির প্রতিকৃতি নিয়ে মঙ্গল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমপি এডভোকেট মোঃ আবু জাহির, পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ, জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক শংকর পাল প্রমূখ। দিনের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল সমবেত জপধ্যান, বিশেষ পূজা, যুব সম্মেলন, মহাপ্রসাদ বিতরণ, শিশু-কিশোরদের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com